২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ প্রজন্ম একাত্তরের ঘাতকদের বিচার করবেই: প্রকাশনা অনুষ্ঠানে অভিমত

আগের প্রজন্ম পারেনি, কিন্তু এ প্রজন্ম একাত্তরের ঘাতকদের বিচার করে ছাড়বে। তবে আবেগসর্বস্বতা বাদ দিয়ে এগোতে হবে আইন আর তথ্যে বলিয়ান হয়ে। আর কোনোদিন তাদের বিচার যদি নাও হয়, বাংলাদেশের মাটিতে ঘাতকদের চিরদিন মাথা নিচু করেই থাকতে হবে। এই ছিল কবি সাংবাদিক হুমায়ূন রেজার সদ্য প্রকাশিত গবেষণাধর্মী বই '১৯৭১: যুদ্ধাপরাধ এবং বিচার বাস্তবতা' এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশিষ্টজনদের অভিমতের মূল সুর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2008, 03:18 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আগের প্রজন্ম পারেনি, কিন্তু এ প্রজন্ম একাত্তরের ঘাতকদের বিচার করে ছাড়বে। তবে আবেগসর্বস্বতা বাদ দিয়ে এগোতে হবে আইন আর তথ্যে বলিয়ান হয়ে। আর কোনোদিন তাদের বিচার যদি নাও হয়, বাংলাদেশের মাটিতে ঘাতকদের চিরদিন মাথা নিচু করেই থাকতে হবে। এই ছিল কবি সাংবাদিক হুমায়ূন রেজার সদ্য প্রকাশিত গবেষণাধর্মী বই '১৯৭১: যুদ্ধাপরাধ এবং বিচার বাস্তবতা' এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশিষ্টজনদের অভিমতের মূল সুর। সোমবার বিকেলে মুক্তিযুদ্ধ যাদুঘর প্রাঙ্গণে আয়োজিত হয় এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান। বইটি প্রকাশ করেছে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীদের সংগঠন সিডনিভিত্তিক জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড, ১৯৭১। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার কোনোদিন হবে তা আমরা অনেকেই ভাবিনি। বর্তমান পরিবেশকে সহায়ক মনে করায় এর দাবি উঠেছে। তবে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি অগ্রাধিকারের মধ্যে পড়ে না এ মর্মে তত্ত্বাবধায়ক সরকারের মন্তব্যে খেদ প্রকাশ করে তিনি বলেন, "কয়েকটা ভবন ভাঙা বা ১০/১২ বোতল বিদেশি মদের জন্য কারো বিরুদ্ধে মামলাই কি তবে অগ্রাধিকার?" '৭১ এর ঘাতকদের বিরুদ্ধে তথ্যপ্রমাণসহ এ বইটি তাদের বিচারের দাবিতে নতুন করে জনমত গড়ে ওঠার প্রক্রিয়াকে এগিয়ে দেবে বলে তিনি আশা প্রকাশ করেন। যুদ্ধাপরাধীদের এখন পর্যন্ত বিচার না হওয়ার জন্য '৭৫-পরবর্তী ডানপন্থী এলিটিস্ট শ্রেণীর সঙ্গে মধ্যবিত্তের যোগসাজস ও আপোষকামিতাকে দায়ী করেন মুনতাসীর মামুন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, এজন্য ওই সময়কালে প্রচারমাধ্যম কার্যত বিষয়টিকে ধামাচাপা দিয়েছে। তিনি বলেন, "আর কিছুই না হলেও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ঘৃণা থাকবে। একজন রাজাকারের সন্তান কোনোদিন বাংলাদেশে মাথা উঁচু করে তার বাবার পরিচয় বলতে পারবে না। কিন্তু দরিদ্র মুক্তিযোদ্ধার সন্তান সবার সামনে মাথা উঁচু করেই চলতে পারবে।" লেখক ও সাংবাদিক আনিসুল হক বলেন, "আমি যুদ্ধাপরাধ বা মানবতার বিরুদ্ধে অপরাধ কী অত বুঝিনা। আমার কথা হচ্ছে, যাদের পিতাকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে তারা এর বিচার চাইতে পারবে না, এটা হতে পারে না। ..যতদিন পরেই হোক, ঘাতকদের বিচার হবে, হতেই হবে।" ভোরের কাগজ এর নির্বাহী সম্পাদক সুকান্ত গুপ্ত অলক পুস্তকাকারে বের হওয়ার আগে তার পত্রিকায় ধারাবাহিকভাবে গবেষণাটির উল্লেখযোগ্য অংশ প্রকাশের প্রেক্ষাপট ব্যাখ্যা করেন। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সা