ঢাকা , ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া ও নরসিংদীতে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত ৪৪ হাজার মুরগি নিধন করা হয়েছে। চট্টগ্রাম নগরীতে একটি খামারে বার্ড ফ্লু সংক্রমণে দেড় হাজার মুরগি মারা গেছে। জামালপুর, শেরপুর ও বান্দরবানে বার্ড ফ্লু প্রতিরোধে নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রামে কাকের অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের পর প্রথমবারের মতো নগরীর একটি খামারে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হয়ে মুরগি মারা গেছে। এছাড়াও নগরীর বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে কাক মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে।
নগরীর বাকলিয়া এলাকার চেয়ারম্যান বাড়ি সংলগ্ন কর্ণফুলী হ্যাচারিতে রোববার সন্ধ্যায় প্রায় দেড় হাজার মুরগি মারা গেছে।
চট্টগ্রাম জেলা পশু সম্পদ কর্মকর্তা আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "রোববার রাতেই মুরগিগুলো তাৎক্ষণিকভাবে মাটি চাপা দেওয়া হয়েছে। সংক্রমণের কারণ নিশ্চিত করতে নমুনা ফেনীর আঞ্চলিক পশসম্পদ রোগ নিরূপণ পরীক্ষাগারে পাঠানো হলে তাতে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ধরা পড়ে।"
এ খামার ছাড়া নগরী ও জেলার অন্য কোন স্থানে ব্যাপক হারে মুরগি মারা যাওয়ার খবর পাওয়া যায়নি বলে পশু সম্পদ কর্মকর্তা জানান।
মুরগি মারা যাওয়ার এই ঘটনাটি ছাড়াও নগরীর বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে কাক মারা যাচ্ছে বলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে।
উভয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সোমবার দুপুর পর্যন্ত আগ্রাবাদ, চন্দনপুরা এবং বাকলিয়ার বিভিন্ন স্থানে কাক মারা গেছে এবং রোগাক্রান্ত প্রচুর কাকের সন্ধান পাওয়া গেছে।
বার্ড ফ্লু ভাইরাসের বিস্তার ঠেকাতে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন তাদের সর্তকতামূলক ব্যবস্থা অব্যাহত রেখেছে। জেলার প্রবেশ পথ শুভপুর ব্রিজ ও মিরসরাই থানার সামনে দুটি পৃথক চেকপোস্ট বসানো হয়েছে। নগরী ও জেলার সব খামার ও বাজারে জীবাণুনাশক 'ভিরকন' ওষুধ
bdnews24