২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর হাজারীবাগ থেকে হেরোইন উদ্ধার

রাজধানীর হাজারীবাগ থানা এলাকার গণকটুলি বস্তি থেকে প্রায় ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনার সঙ্গে জড়িত মুক্তার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2008, 11:42 AM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর হাজারীবাগ থানা এলাকার গণকটুলি বস্তি থেকে প্রায় ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনার সঙ্গে জড়িত মুক্তার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-২ এর কর্মকর্তা ক্যাপ্টেন সৈয়দ মোহাম্মদ আস-সাজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল গণকটুলি বস্তিতে অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে বস্তির মাদক ব্যবসায়ী আন্নি পালিয়ে যায়। তিনি জানান, এসময় আন্নির সহযোগী এবং হেরোইন সরবরাহকারী মুক্তারকে (২০) গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের একহাজার নয়'শটি হেরোইনের ছোট ছোট প্যাকট উদ্ধার করা হয়। বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/এমএ/১৭০৪ঘ.