২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে ৩৫টি দোকান পুড়ে ছাই

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আদু নগর বাসস্ট্যান্ডের কাছে একটি মার্কেটে রোববার রাতে আগুন লেগে ৩৫টি দোকান পুড়েছে। এতে এক দোকান কর্মচারী আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2008, 07:12 AM

Updated : 26 Aug 2022, 01:19 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৪ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আদু নগর বাসস্ট্যান্ডের কাছে একটি মার্কেটে রোববার রাতে আগুন লেগে ৩৫টি দোকান পুড়েছে। এতে এক দোকান কর্মচারী আহত হয়েছে। দমকল বাহিনীর আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের কর্মী প্রহ্লাদ সিংহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সোয়া ১টার দিকে আদু নগর বাস স্ট্যান্ডের কাছে ইউনুস মার্কেটের একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়েলে ৩৫টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর দুটি গাড়ি গিয়ে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে প্রহ্লাদ সিংহ জানান। তিনি জানান, অগ্নিকাণ্ডে আহত মোহাম্মদ মারুফ (৩৫) কে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমআই/১৩০১ ঘ.