২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেট সংযোগের ফি কমালো বিটিটিবি

সাবমেরিন কেবল্রে মাধ্যমে ইন্টারনেট সেবার ক্ষেত্রে ব্যান্ডউইডথ ভিত্তিক ফি কমিয়েছে বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড (বিটিটিবি)। নতুন ফি কার্যকর করা হয়েছে ১ ফেব্র"য়ারি থেকে। পাশাপাশি নতুন কিছু সেবাও সংযোজন করেছে সরকারি প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2008, 04:15 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবমেরিন কেবল্রে মাধ্যমে ইন্টারনেট সেবার ক্ষেত্রে ব্যান্ডউইডথ ভিত্তিক ফি কমিয়েছে বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড (বিটিটিবি)। নতুন ফি কার্যকর করা হয়েছে ১ ফেব্র"য়ারি থেকে। পাশাপাশি নতুন কিছু সেবাও সংযোজন করেছে সরকারি প্রতিষ্ঠানটি। সিদ্ধান্ত অনুযায়ী, বিটিটিবির ইন্টারনেট লাইনের 'আনলিমিটেড' প্যাকেজটির জন্য গ্রাহকদের ১৪০০ টাকার পরিবর্তে ১০০০ টাকা দিতে হবে। আর 'অফিস মেট প্যাকেজ' এর মাসিক ফি ১০০০ টাকা থেকে কমিয়ে ৭০০ টাকা এবং 'অফিস প্যাকেজ' (৫০টির বেশি সংযোগ) এর ফি ৭৫০ টাকার পরিবর্তে ৭০০ টাকা করা হয়েছে। রোববার বিটিটিবির জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এর আগে গত ২৭ জানুয়ারি ফি কমানোর প্রস্তাবটি অনুমোদন করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিটিবি জানিয়েছে, ২ মেগাবিট/সেকেন্ড (এমবিপিএস) এর বেশি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিজ সার্কিট (আইপিএলসি) স্থাপন ও টেস্টিং এর চার্জ ৯০ হাজার টাকা থেকে কমিয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছে। এছাড়া ২ এমবিপিএস এর বেশি লিজড ইন্টারনেট একসেস সেবার ব্যান্ডউইডথ সংস্থাপনের চার্জ সর্বনিম্ন ৩০ হাজার টাকা থেকে কমিয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। এ সেবার ব্যান্ডউইডথ ভিত্তিক মাসিক ভাড়া ৩২ থেকে ৪০ হাজার করা হয়েছে। আগে এজন্য ৫৫ থেকে ৭৫ হাজার টাকা দিতে হতো। সাবমেরিন কেবল্রে মাধ্যমে ২ এমবিপিএস পর্যন্ত লিজড ইন্টারনেট অ্যাকসেস সেবার বার্ষিক ফির সীমা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৯৬ হাজার থেকে সর্বোচ্চ ১৪ লাখ ৪০ হাজার টাকা। আগে এই সীমা ছিল সর্বনিম্ন ১ লাখ ৬৫ হাজার থেকে সর্বোচ্চ ১৯ লাখ ২০ হাজার টাকা। এছাড়া এসটিএম-১ এর নিবন্ধন ফি ২০ হাজার টাকা, স্থাপন ও টেস্টিং ফি এক লাখ টাকা এবং ভয়েস চার্জ ৪০ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। স্যাটেলাইটের মাধ্যমে ১ এমবিপিএস থেকে ১৫ এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইডথের নিবন্ধন ফি ১০ হাজার টাকা, স্থাপন ও টেস্টিং ফি ১০ হাজার থেকে ৩০ হাজার টাকা এবং মাসিক ভাড়া সর্বনিম্ন এক লাখ ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ফেব্র"য়ারি থেকে এসব সেবা চালু করেছে বিটিটিবি। ২ এমবিপিএস এর বেশি আইপিএলসি আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) সার্ভিসও আগে ছিল না। নতুন এই সেবার ফি নির্ধারণ করা হয়েছে এসটিএম-১ (সিনক্রোনাস ট্রান্সপোর্ট মডিউলস) এর হারের ৬০ ভাগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/জেকে/এমএইচবি/২১৫৬ ঘ.