২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিপলুর রিমান্ড আবেদনের শুনানি মঙ্গলবার

রবিঠাকুরের নোবেল পদক চুরির হোতা জীবন সিংয়ের সহযোগী সন্দেহে গ্রেপ্তার শিপলুর রিমান্ড আবেদনের শুনানি হবে মঙ্গলবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2008, 12:57 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রবিঠাকুরের নোবেল পদক চুরির হোতা জীবন সিংয়ের সহযোগী সন্দেহে গ্রেপ্তার শিপলুর রিমান্ড আবেদনের শুনানি হবে মঙ্গলবার। রোববার শুনানির কথা থাকলেও শিপলুকে কারাগার থেকে আদালতে হাজির না করানোয় ঢাকার মহানগর হাকিম মো. শাহীন উদ্দিন আগামী মঙ্গলবার রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেন। শিপলুকে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার আদালতে সাত দিন রিমান্ডের আবেদন করেন সিআইডি কর্মকর্তা শ্যামল চৌধুরী। বৃহস্পতিবার রাতে রাজধানীর লালবাগের একটি বাসা থেকে শিপলুকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা। সিআইডি কর্মকর্তাদের দাবি, শিপলু কবিগুরুর পদক চুরির মূল হোতা ভারতের জীবন সিংয়ের অন্যতম সহযোগী। তবে রিমান্ডের আবেদনে শিপলুকে পুরাকীর্তি ও মাদক পাচারের বিষয়ে জিজ্ঞাসাবাদের কথা উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক ফণিভূষন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা শিপলুকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করেছি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/এলএইচ/এমআই/১৮৪৩ ঘ.