২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একীভূত করার মত উপদেষ্টা ইকবালের

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নামে দুটি পৃথক মন্ত্রণালয় থাকার দরকার নেই বলে মনে করেন উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। তার প্রস্তাব, এ দুটি মন্ত্রণালয়কে একীভূত করা যেতে পারে। সেক্ষেত্রে একই মন্ত্রণালয়ের দুটি বিভাগ হবে, যা 'প্রবাসী কল্যাণ বিভাগ' ও 'শ্রম বিভাগ' নামে পরিচিত হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2008, 12:48 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নামে দুটি পৃথক মন্ত্রণালয় থাকার দরকার নেই বলে মনে করেন উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। তার প্রস্তাব, এ দুটি মন্ত্রণালয়কে একীভূত করা যেতে পারে। সেক্ষেত্রে একই মন্ত্রণালয়ের দুটি বিভাগ হবে, যা 'প্রবাসী কল্যাণ বিভাগ' ও 'শ্রম বিভাগ' নামে পরিচিত হতে পারে। মন্ত্রণালয়ের নাম দেওয়া যায় প্রবাসী কল্যাণ ও শ্রম মন্ত্রণালয়। রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যালয়ে উপদেষ্টা সাংবাদিকদের কাছে এ অভিমত প্রকাশ করেন। স্থানীয় সরকার এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, "দুটি মন্ত্রণালয়েরই কাজ এক জায়গায়। অনেক ক্ষেত্রে একই কর্মকর্তা দুই মন্ত্রণালয়ের কাজের সঙ্গে জড়িত। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় যে সব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করছে; তাতে প্রশিক্ষণ দিচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ফলে একই কর্মকর্তাকে দুই মন্ত্রণালয়েই ছুটতে হচ্ছে।" তিনি বলেন, "জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর (বিএমই) মহাপরিচালক দুটি মন্ত্রণালয়েরই কাজ দেখেন। তাই তাকে দুই মন্ত্রণালয়েই ছোটাছুটি করতে হয়। এতে তারাও জটিলতার শিকার হন, মন্ত্রণালয়ও জটিলতার মধ্যে পড়ে।" এ সব বিবেচনা করেই দুটি মন্ত্রণালয় এক করার বিষয়টি তার মাথায় এসেছে বলে আনোয়ারুল ইকবাল জানান। উপদেষ্টা বলেন, "এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে কথা বলেছি। তবে এখনও এ কোনও উদ্যোগ নেওয়া হয়নি। উদ্যোগ নিলে তা প্রশাসনিক কাজ পরিচালনায় সুবিধাই হবে।" তিনি বলেন, "আগের সরকারগুলো রাজনৈতিক প্রতিশ্র"তি বাস্তবায়নে নতুন মন্ত্রণালয়ের সৃষ্টি করেছে। সেখানে তাদের লোকদের দায়িত্ব দেয়ার সুবিধাও সৃষ্টি হয়েছিল। কিন্তু এখন তো আর সে রকম পরিস্থিতি নেই। তাই এখন সরকার এ বিষয়ে উদ্যোগ নিতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/এমএইচবি/১৮৪০ ঘ.