মৌলভীবাজার, ৩ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টানা দুদিন এই শীত মওসুমের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।
রোববার সকালে শ্রীমঙ্গল আবহাওয়া অফিস ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে। শনিবার তাপমাত্রা ছিল ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় আবহাওয়া অফিসের সিনিয়র কর্মকর্তা গৌতম আচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল ৯টায় রেকর্ডকৃত ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল চলতি শীত মওসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
আবহাওয়া অফিসের ওই কর্মকর্তা জানান, ২০০৭ সালের এ সময়ে অর্থাৎ ফেব্র"য়ারিতে শ্রীমঙ্গলে তাপমাত্রা ৫ ডিগ্রিতে নেমেছিল। ওই বছরের ২৬ ডিসেম্বর থেকে একটানা তিনদিন শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যথাক্রমে ৮ দশমিক ৬, ৯ দশমিক ৭ ও ১০ ডিগ্রি সেলসিয়াস।
সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি দিনভর হিমেল বাতাস ও কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কাজ কর্মে নেমে এসেছে স্থবিরতা। ছিন্নমূল শ্রমজীবি ও চা বাগানের শ্রমিকরা তীব্র শীতে চরম দূর্ভোগ পোহাচ্ছে। কুয়াশা ও ঠাণ্ডা বাতাসের কারণে ঘর থেকে বেরিয়ে কোন কাজও করতে পারছে না তারা।
রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন উপজেলার শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অব্যাহত রেখেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৮০০ ঘ.
bdnews24