ঢাকা, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চলতি বছরের ডিসেম্বরের আগেই নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে রাজনৈতিক দল ও সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মুখ্য উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ক্যাম্প।
রোববার পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, "আমরা সুশীল সমাজ, রাজনৈতিক দল, বেসরকারি খাতের প্রতিনিধি ও আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে সরকারের আলোচনার ওপর গুরুত্ব দিতে চাই।"
রাজধানীতে রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় ওই বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
তিনি বলেন, "এই সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। নির্বাচনের রোডম্যাপ বাস্তবায়নের ওপরও গুরুত্ব দিচ্ছি আমরা।"
এ বছর শেষ হওয়ার আগেই নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
দেশ থেকে জরুরি অবস্থা তুলে নেওয়া উচিৎ কি না
bdnews24