২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনার্জি রিপোর্টার্স ফোরামের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স, বাংলাদেশের (এফইআরবি) দ্বিবার্ষিক সাধারণ সভা শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2008, 03:38 PM

Updated : 26 Aug 2022, 01:18 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স, বাংলাদেশের (এফইআরবি) দ্বিবার্ষিক সাধারণ সভা শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০০৮-২০১০ মেয়াদের জন্য মোল্লাহ আমজাদ হোসেন চেয়ারম্যান ও সাগর সরওয়ার নির্বাহী পরিচালক নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নুরুল হাসান খান। পরিচালনা পরিষদের চার জন পরিচালক হলেন, শাহীন চৌধুরী (উন্নয়ন ও অর্থ), রফিকুল বাসার (প্রশিক্ষণ ও গবেষণা), আজিজুর রহমান (ডাটা ব্যাংক) ও রোজিনা ইসলাম (বিনোদন ও কল্যাণ)। দু'জন সদস্য হলেন, বদিউল আলম ও ফরিদ হোসেন। সভায় ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক সবুজ ইউনুস বিগত দুই বছরের কাজের প্রতিবেদন পেশ করেন। আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন ভারপ্রাপ্ত পরিচালক (উন্নয়ন ও অর্থ) জাহিদ নেওয়াজ খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২১২৯ঘ.