পটুয়াখালী, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার পাচারের অভিযোগে শনিবার র্যাব বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধলমৌ এলাকা থেকে তিনজনকে আটক করেছে।
এরা হলেন- জিয়ারুল শেখ (৩৮), মিকাইল (৪০) ও মো. তরিকুল ইসলাম (২৪)। এ সময় ট্রাকে বোঝাই ২৬ বস্তা ইউরিয়া সার আটক করা হয়।
র্যার-৮ পটুয়াখালী ক্যাম্পের সহ-অধিনায়ক ক্যাপ্টেন হাবিবুর রহমান বলেন, "এ চক্রটি দীর্ঘদিন ধরে পটুয়াখালী থেকে অবৈধভাবে ইউরিয়া সার সীমান্ত এলাকায় পাচার করে আসছিল।"
তিনি জানান, এ ব্যাপারে র্যাব বাদি হয়ে বাকেরগঞ্জ থানায় একটি মামলা করেছে। আটক সকলের বাড়ি চুয়াডাঙ্গার দামুরহুদায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩২ ঘ.
bdnews24