২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম নগরীতে আগুনে ২৬টি ঘর ভস্মীভূত

নগরীর লালখান বাজার হাই লেভেল রোডে শনিবার বিকালে আগুনে তিনটি দোকানসহ ২৬টি বসত ঘর পুড়ে গেছে। আগুনে প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। তবে আগুনে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2008, 03:03 PM

Updated : 26 Aug 2022, 01:18 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর লালখান বাজার হাই লেভেল রোডে শনিবার বিকালে আগুনে তিনটি দোকানসহ ২৬টি বসত ঘর পুড়ে গেছে। আগুনে প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। তবে আগুনে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মী বিশ্বান্তর বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল তিনটা ২৫ মিনিটে হাই লেভেল রোডের বায়তুল করিম মসজিদ সংলগ্ন সাতকানিয়া কলোনির একটি ভাড়াটিয়া বাসায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পার্শ্ববর্তী দোকান ও বসত ঘরে ছড়িয়ে পড়ে। তিনি জানান, ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে বিকাল সাড়ে চারটায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বায়তুল করিম মসজিদ পরিচালনা কমিটির মালিকানাধীন নয়টি বসত ঘর ও তিনটি দোকান এবং আবদুল করিমের মালিকানাধীন ১৪ টি বসত ঘর ভস্মীভূত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/২০৫২ ঘ.