চট্টগ্রাম ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পাওয়া গেছে বার্ড ফ্লু ভাইরাসের অস্তিত্ব। নগরীর পাঠানটুলী এলাকায় গত সোমবার মারা যাওয়া কাকের নমুনা পরীক্ষা করে এর অস্তিত্ব পাওয়া যায়।
বার্ড ফ্লু ভাইরাস শনাক্ত হওয়ার পর এর সংক্রমণ ঠেকাতে জেলায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে শুক্রবার রাতে চট্টগ্রাম জেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও জেলা পশুসম্পদ কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক হয়। এতে মারা যাওয়া কাকের শরীরে বার্ড ফ্লু ভাইরাস পাওয়ার বিষয়ে আলোচনা হয়।
বার্ড ফ্লুর অস্তিত্ব পাওয়ার বিষয়টি স্বীকার করে শনিবার চট্টগ্রাম জেলা প্রশাসক আশরাফ শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাকের শরীরে বার্ড ফ্লু ভাইরাস পাওয়া গেলেও জেলার কোন অঞ্চলে মুরগির শরীরে বা ডিমে এর অস্তিত্ব পাওয়া যায়নি।
বার্ড ফ্লু প্রতিরোধে চট্টগ্রাম জেলা প্রশাসন পুরোপুরি প্রস্তুত উল্লেখ করে তিনি বলেন, "প্রতিটি উপজেলায় বাজারগুলো পরিষ্কার রাখা এবং মুরগির দোকানে জীবাণুনাশক
bdnews24