ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনী, সাভার ও গোপালগঞ্জে বার্ড ফ্লু নিশ্চিত হওয়ার পর বেশ কয়েকটি খামার ও আশপাশের এলাকার খামার ও গৃহস্থালীর হাঁস-মুরগি ও কবুতর নিধন করা হয়েছে। এই তিন এলাকায় প্রায় ২০ হাজার হাঁস-মুরগি ও কবুতর নিধন করা হয়।
এর মধ্যে ফেনীতে তিনটি এলাকায় অভিযান চালিয়ে ২২০০, সাভারে পাঁচটি খামারের ১৬ হাজার এবং গোপালগঞ্জে ১৬৯০টি হাঁস-মুরগি ও কবুতর নিধন করে মাটি চাপা দেওয়া হয়েছে।
আমাদের ফেনী প্রতিনিধি জানান, শুক্রবার রাত ৯টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত অভিযানে ১৬৭২টি মুরগি, ৩০০ মুরগির বাচ্চা, ১৮৪ হাঁস ও ৭০টি কবুতর নিধন করে মাটি চাপা দেওয়া হয়।
জেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. আমির হোসেন জানান, সদর উপজেলার মোটবী ইউনিয়নের বগাইয়া গ্রামের মো. ইব্রাহিমের মুরগি খামার, শর্শদি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হাশেম ও শহরতলীর ফলেশ্বরের মো. ইসমাইলের বাড়িতে বার্ড ফ্লুতে প্রায় এক হাজার মুরগি মারা যায়।
মৃত মুরগির নমুনা সাভারের বাংলাদেশ পশুসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) পাঠানো হয়। শুক্রবার বার্ড ফ্লু নিশ্চিত করে সেখান থেকে প্রতিবেদন পাওয়ার পর রাত ৯টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জেরিন খানমের নেতৃত্বে নিধন অভিযান শুরু হয়। এতে নিধন করা হয় সংশ্লিষ্ট এলাকার আশপাশের তিন বর্গকিলোমিটার এলাকার সব পাখিজাতীয় প্রাণী।
সাভার প্রতিনিধি জানান, শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত পাঁচটি খামারের ১৬ হাজার মুরগী নিধন করা হয়েছে। রোববার আরও তিনটি খামারের ৫৭০০ মুরগী নিধন করা হবে বলে পশুসম্প কার্যালয় সূত্রে জানা গেছে।
সাভার পশুসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার আশুলিয়া ইউনিয়নের কুটুরিয়া এলাকায় শুক্রবার রাতে প্রথমবারের মত রহমান পোল্ট্রি ফার্মের মুরগি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে। পরে রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত ওই খামারের ১৫১৫টি মুরগী নিধন করা হয়।
এভিয়ান ইনফ্লুয়েঞ্জা যাতে অন্য খামারে ছড়িয়ে পড়তে না পরে সেজন্য রহমান পোল্ট্রি ফার্মের আশপাশের এক বর্গ কিলোমিটার এলাকার সব খামারে শনিবার মুরগি নিধন করা হয়ে। এর মধ্যে সাইদুল হক ও এনায়েত হোসেনের মালিকানাধীন দিপা পোল্ট্রি ফার্মের ৭৮০০ মুরগি, পাশ্ববর্তী মনু অ্যান্ড মুকু পোল্ট্রি ফার্মের ৩২৩৫, হ্যাপী পোল্ট্রি ফার্মের ১১৫০ ও হাজী শামসুদ্দিনের মালিকানাধীন হাজী পোল্ট্রি ফার্মের ২৩০০ মুরগি নিধন করেন পশুসম্পদ কর্মকর্তারা।
অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান। এতে আরও ছিলেন, সাভার উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. মো. ফরহাদুল আলম, অতিরিক্ত জেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহমুদুল ইসলাম, সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাঈম আক্তার আব্বাসী ও আশুলিয়া থানা পুলিশ।
ঢাকা জেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান জানান, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত খামারের এক কিলোমিটারের মধ্যে সব খামারের মুরগি নিধন করা হবে। মুরগি নিধন করে মাটি চাপা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে নিয়ে বলেন, সরকার নির্ধারিত বয়লার প্রতিটি ৬০ টাকা, বড় মুরগি ৭০ টাকা ও বাচ্চা মুরগি বয়স অনুসারে সর্ব্বোচ্চ ৬০ টাকা ও সর্বনিম্ন ৪০ টাকা করে ক্ষতি পূরণ দেওয়া হবে।
তিনি আরও জানান, মিজানুর রহমানের মালিকানাধীন তাসলিমা পোল্ট্রি ফার্মের ২২০০, কাঠগড়া এলাকার এনায়েত হোসেনের মালিকানাধীন এসএ পোল্ট্রি ফার্মের ২১০০ ও দূর্গাপুর এলাকার সোহেল হোসেনের মালিকানাধীন জুবায়ের পোল্ট্রি ফার্মের ১৪০০ মুরগি রোববার নিধন করা হবে। তবে সম্ভব হলে আজ রাতেও (শনিবার) নিধন অভিযান চালানো হতে পারে।
দীপা পোল্ট্রি ফার্মের ম্যানেজার মনির হোসেন জানান, ২০০২ সালে থেকে এই খামারটি করা হয়েছে। কখনও লোকসান হয়নি । এবার যে ক্ষতি হয়েছে তা পুরণ হওয়ার নয়।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, শহরে বার্ড ফ্লু আক্রান্ত ৭৬২ মুরগি, ৫৪২ কবুতর ও ৩৮৬টি হাঁস নিধন করা হয়েছে। শুক্রবার গভীর রাতে শহরের থানাপাড়ার মো. আবু হোসেনের মুরগি খামারের হাঁস-মুরগিসহ ২০৮ বাড়ির হাঁস-মুরগি নিধন করা হয়।
গোপালগঞ্জের আউটব্রেক ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব জেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. মৃণাল কান্তি মিত্র, উপজেলা পশুসম্পদ কর্মকর্তা এসএম আউয়াল হক, শংকর কুমার বসাক, ভেটেরিনারি সার্জন কাজী রফিকুজ্জামান, গোবিন্দ চন্দ্র সরদার, বঙ্কিম কুমার হালদার, ম্যাজিষ্ট্রেট আবুল হাসান ভূইয়া, আশরাফুল আফসারসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. মৃণাল কান্তি মিত্র জানান, আবু হোসেনের খামারে বার্ড ফ্লু জীবাণু ধ্বংস করতে
bdnews24