ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লু নিশ্চিত হওয়ার পর ফেনীর তিনটি এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার ২০০ হাঁস-মুরগি নিধন করা হয়েছে।
চট্টগ্রামে পাওয়া গেছে বার্ড ফ্লু ভাইরাসের অস্তিত্ব। নগরীর পাঠানটুলী এলাকায় গত সোমবার মারা যাওয়া কাকের নমুনা পরীক্ষা করে এর অস্তিত্ব পাওয়া যায়।
আমাদের ফেনী প্রতিনিধি জানান, শুক্রবার রাত ৯টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত অভিযানে ১৬৭২টি মুরগি, ৩০০ মুরগির বাচ্চা, ১৮৪ হাঁস ও ৭০টি কবুতর নিধন করে মাটি চাপা দেওয়া হয়।
জেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. আমির হোসেন জানান, সদর উপজেলার মোটবী ইউনিয়নের বগাইয়া গ্রামের মো. ইব্রাহিমের মুরগি খামার, শর্শদি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হাশেম ও শহরতলীর ফলেশ্বরের মো. ইসমাইলের বাড়িতে বার্ড ফ্লুতে প্রায় এক হাজার মুরগি মারা যায়।
মৃত মুরগির নমুনা সাভারের বাংলাদেশ পশুসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) পাঠানো হয়। শুক্রবার বার্ড ফ্লু নিশ্চিত করে সেখান থেকে প্রতিবেদন পাওয়ার পর রাত ৯টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জেরিন খানমের নেতৃত্বে নিধন অভিযান শুরু হয়। এতে নিধন করা হয় সংশ্লিষ্ট এলাকার আশপাশের তিন বর্গকিলোমিটার এলাকার সব পাখিজাতীয় প্রাণী।
চট্টগ্রাম অফিস জানায়, বার্ড ফ্লু ভাইরাস শনাক্ত হওয়ার পর এর সংক্রমণ ঠেকাতে জেলায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে শুক্রবার রাতে চট্টগ্রাম জেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও জেলা পশুসম্পদ কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক হয়। এতে মারা যাওয়া কাকের শরীরে বার্ড ফ্লু ভাইরাস পাওয়ার বিষয়ে আলোচনা হয়।
বার্ড ফ্লুর অস্তিত্ব পাওয়ার বিষয়টি স্বীকার করে শনিবার চট্টগ্রাম জেলা প্রশাসক আশরাফ শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাকের শরীরে বার্ড ফ্লু ভাইরাস পাওয়া গেলেও জেলার কোন অঞ্চলে মুরগির শরীরে বা ডিমে এর অস্তিত্ব পাওয়া যায়নি।
বার্ড ফ্লু প্রতিরোধে চট্টগ্রাম জেলা প্রশাসন পুরোপুরি প্রস্তুত উল্লেখ করে তিনি বলেন, "প্রতিটি উপজেলায় বাজারগুলো পরিষ্কার রাখা এবং মুরগির দোকানে জীবাণুনাশক
bdnews24