সুনামগঞ্জ, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জের ধরে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই গ্রামে শনিবার দুই পক্ষের সংঘর্ষে এক জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইকড়ছই এলাকার মতিউর রহমান ও মোস্তফা মিয়ার মধ্যে রাস্তার পাশের এক খণ্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকাল ১০ টার দিকে এক পক্ষ ওই জমিতে দোকান তৈরি করতে গেলে অন্য পক্ষ বাধা দেয়।
কামরুল ইসলাম জানান, দুই পক্ষের সংঘর্ষে রিপন মিয়া (২৫) নামে এক জন নিহত এবং কয়েকজন আহত হয়।
এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি কামরুল জানান।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৮০৬ ঘ.
bdnews24