২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কবিতাই স্বৈরাচার ও ধর্মান্ধতার বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার: কবীর চৌধুরী

ক্ষমতা নয়, কবিতাকেই স্বৈরাচার, মৌলবাদ ও ধর্মান্ধতার বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার বলে মনে করেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী চত্বরে দুইদিনব্যাপী জাতীয় কবিতা উৎসবের সমাপনী দিনে শনিবার এক সেমিনারে তিনি বলেন, "স্বৈরাচার, মৌলবাদ ও ধর্মান্ধতার বিরুদ্ধে একসঙ্গে কাজ করার হাতিয়ার হবে কবিতা; রাইফেল-বুলেট নয়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2008, 10:27 AM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতা নয়, কবিতাকেই স্বৈরাচার, মৌলবাদ ও ধর্মান্ধতার বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার বলে মনে করেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী চত্বরে দুইদিনব্যাপী জাতীয় কবিতা উৎসবের সমাপনী দিনে শনিবার এক সেমিনারে তিনি বলেন, "স্বৈরাচার, মৌলবাদ ও ধর্মান্ধতার বিরুদ্ধে একসঙ্গে কাজ করার হাতিয়ার হবে কবিতা; রাইফেল-বুলেট নয়।" 'গণতান্ত্রিক চেতনা বিকাশে বাংলাদেশের কবি ও কবিতার ভূমিকা' শীর্ষক ওই সেমিনারের সভাপতি কবীর চৌধুরী সব ধরনের অশুভর বিরুদ্ধে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান। সেমিনারে মূল প্রবন্ধ পড়েন নিরঞ্জন অধিকারী। বক্তৃতা করেন, প্রবন্ধকার অধ্যাপক রফিকুল্লাহ খান, মফিদুল ইসলাম, কবি সমুৃদ্র গুপ্ত, ফারুক আহমেদ, আসলাম সানি, কথা সাহিত্যিক আনিসুল হক, তপন বাগচি প্রমুখ। এছাড়া, অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে 'কবিতায় সমাজ ও সময় চেতনা' শীর্ষক আরও একটি সেমিনারে মূল প্রবন্ধ পড়েন কবি সাযযাদ কাদির। সন্ধ্যায় ঘোষণা করা হবে জাতীয় কবিতা পরিষদ পুরস্কার এবং প্রয়াত কবি শামসুর রাহমান পুরস্কার। জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পিনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোট দুজনকে এবার জাতীয় কবিতা পরিষদ পুরস্কার ও কবি শামসুর রাহমান পুরস্কার দেওয়া হচ্ছে। এরমধ্যে শামসুর রাহমান পুরস্কারটি এবারই প্রবর্তন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসএনডি/এমএ/১৬২০ঘ.