রংপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষ
রাজধানীর বাইরে উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক শেষ হয়েছে। শনিবার দুপুর ১২টায় রংপুর সার্কিট হাউজে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। শেষ হয় দুপুর ২টা ২৫ মিনিটে। বৈঠকে উপদেষ্টা পরিষদের সব সদস্য ছাড়াও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরা, মন্ত্রিপরিষদ সচিব ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব উপস্থিত ছিলেন।
ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাইরে উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক শেষ হয়েছে।
শনিবার দুপুর ১২টায় রংপুর সার্কিট হাউজে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। শেষ হয় দুপুর ২টা ২৫ মিনিটে।
বৈঠকে উপদেষ্টা পরিষদের সব সদস্য ছাড়াও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরা, মন্ত্রিপরিষদ সচিব ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব উপস্থিত ছিলেন।
বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার প্রেসসচিব সৈয়দ ফাহিম মুনয়েম রংপুর সার্কিট হাউজে উপদেষ্টা পরিষদের এই বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন।
এর আগে কোনও তত্ত্বাবধায়ক সরকারই ঢাকার বাইরে বৈঠক করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর রংপুর প্রতিনিধি জানান, বৈঠকে অংশ নিতে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ হেলিকপ্টারযোগে সকালে রংপুর পৌঁছান।
উপদেষ্টা পরিষদের বৈঠক উপলক্ষে রংপুরে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা বসানো হয়। জেলার রাস্তাঘাট ছাড়া বিভিন্ন ভবনের ছাদে আইন-শৃঙ্খলা বাহিনীর পাহারা ও টহল রয়েছে।
প্রধান উপদেষ্টা বিকালে মিঠাপুকুরে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে এক সমাবেশে বক্তব্য দেবেন বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/আরএ/জিএনএ/এমআই/১৪৪৮ ঘ.
