নোয়াখালী, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী জেলা আইনজীবী সমিতিতে নাজমুল হক সভাপতি এবং আব্দুর রহমান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সমিতর নির্বাচন হয়। ভোট গণনা শেষে শুক্রবার ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সুধীর চন্দ্র সাহা।
সমিতির ১৫টি পদের মধ্যে আওয়ামী লীগ ও এর সমমনা দলগুলোর সমর্থকরা সভাপতিসহ ও সহসভাপতিসহ আটটি পদে জয়ী হয়েছে। অপরদিকে সাধারণ সম্পাদকসহ সাতটি পদে জয়ী হয়েছে বিএনপি সমর্থকরা।
নির্বাচিত অপর আইনজীবীরা হলেন, একেএম সামছুল ইসলাম (সহসভাপতি), সামছুদ্দিন আহমেদ (সহসভাপতি), এবিএম আবদুল করিম (সহ-সাধারণ সম্পাদক), প্রদ্যুৎ কান্তি পাল (সহ-সাধারণ সম্পাদক), আবু সিদ্দিক (কোষাধ্যক্ষ), আবদুল মালেক, আবদুল কুদ্দুস, আবু নাছের ভূঁইয়া, আখতারুজ্জামান আনসারী, আতাউর রহমান নাছের, কামাল হেসেন, মর্তুজা আলী ও ওয়াজি উল্যাহ (সদস্য)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩৮ ঘ.
bdnews24