২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু: দিনাজপুর ও মানিকগঞ্জে ৩০ হাজার হাঁস-মুরগি নিধন

দিনাজপুর ও মানিকগঞ্জে বার্ড ফ্লু সংক্রমিত কয়েকটি খামার ও তার আশপাশের এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার হাঁস-মুরগি ও কবুতর নিধন করা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার রাতে দিনাজপুর সদর উপজেলার গোবিন্দপুরে তিনটি খামারের ২৭ হাজার ৭৪৭টি হাঁস-মুরগি ও কবুতর নিধন করা হয়। ধ্বংস করা হয় ৬০ হাজার ৪৩৬টি ডিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2008, 01:31 PM

Updated : 26 Aug 2022, 01:18 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর ও মানিকগঞ্জে বার্ড ফ্লু সংক্রমিত কয়েকটি খামার ও তার আশপাশের এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার হাঁস-মুরগি ও কবুতর নিধন করা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার রাতে দিনাজপুর সদর উপজেলার গোবিন্দপুরে তিনটি খামারের ২৭ হাজার ৭৪৭টি হাঁস-মুরগি ও কবুতর নিধন করা হয়। ধ্বংস করা হয় ৬০ হাজার ৪৩৬টি ডিম। মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা গ্রামে এক বর্গকিলোমিটার এলাকার এক হাজার ৮৪৮টি হাঁস-মুরগি ও কবুতর নিধন করে মাটি চাপা দেওয়া হয়েছে। বার্ড ফ্লু আক্রান্ত হয়ে গোপালগঞ্জে শতাধিক হাঁস-মুরগি মারা গেছে বলে খবর পাওয়া গেছে। আমাদের দিনাজপুর প্রতিনিধি জানান, জেলায় বার্ড ফ্লু এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বিভিন্ন খামারে এর বিস্তার ঘটছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার উত্তর গোবিন্দপুরে তিনটি খামারের ২৭ হাজার ৭৪৭ টি হাঁস, মুরগি ও কবুতর এবং ৬০ হাজার ৪৩৬টি ডিম নিধন করা হয়েছে। দিনাজপুর সদর উপজেলা পশুসম্পদ কর্মকর্তা দেবাশীষ ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার উত্তর গোবিন্দপুর এলাকার মনিরুজ্জামানের খামারে ২৯ জানুয়ারি প্রায় এক'শটি মুরগি মারা যায়। পরীক্ষার জন্য নমুনা সাভারের বাংলাদেশ পশুসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) পাঠানো হলে বার্ড ফ্লু সংক্রমণের বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন দেওয়া হয়। এই প্রতিবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার রাতভর উত্তর গোবিন্দপুর এলাকার পল্লী পোল্ট্রি ফার্ম, নর্দান পোল্ট্রি ফার্ম ও স্টার এগ্রো পোল্ট্রি ফার্মে এবং এর আশেপাশের এক বর্গকিলোমিটার এলাকার ৮০ টি পরিবারের ২৭ হাজার ৭০৫টি মুরগি, ৩৭টি হাঁস, ৫টি কবুতর নিধন করা হয়। ধ্বংস করা হয় ৬০ হাজার ৪৩৬ টি ডিম। তিনি জানান, দিনাজপুরে বার্ড ফ্লু দেখা দেওয়ার পর একদিনের নিধন তালিকায় এটিই সর্বোচ্চ। মানিকগঞ্জ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার গভীর রাতে ঘিওর উপজেলার পয়লা গ্রামে আবু হানিফের খামারের আশপাশের এক বর্গকিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৮৪৮টি হাঁস, মুরগি ও কবুতর নিধন করা হয়। জেলা পশু সম্পদ কর্মকর্তা হোসেন আহমদ জানান, গভীর রাতে পশু সম্পদ অধিদপ্তরের নির্দেশে পয়লা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় আবু হানিফের খামারের আশপাশের এক বর্গকিলোমিটার এলাকার মধ্যে আরও দুইটি খামার ও গৃহপালিত এক হাজার ৭৫৬টি মুরগি, ৪৬টি হাঁস ও ৪৬টি কবুতর নিধন করা হয়। ওই এলাকায় আগামী তিন মাসের মধ্যে সব ধরনের মুরগি, ডিম, কবুতর ও হাঁস প্রবেশ এবং বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। গোপালগঞ্জ প্রতিনিধি জানান, জেলায় বার্ড ফ্লু সংক্রমণ হয়েছে। শহরের থানা পাড়ায় অধ্যক্ষ মো. আবু হোসেনের খামারে বার্ড ফ্লু ধরা পড়েছে। পাঁচ দিনে ওই খামারের ৯২টি মুরগি, ৪০টি দেশি প্রজাতির মুরগি ও ১০ টি হাাঁস মারা গেছে। জেলা পশুসম্পদ অধিদপ্তর সূত্র জানায়, সাত দিন আগে খামারের মালিক বাজার থেকে শতাধিক মুরগি কেনেন। তার পর থেকেই ওই খামারে মড়ক শুরু হয়। জেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. মৃণাল কান্তি মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবু হোসেনের খামারে প্রাথমিক পর্যায়ে বার্ড ফ্লু সনাক্ত করা হয়। খামার থেকে মরা মুরগি সংগ্রহ করে পরীক্ষার জন্য মানিকগঞ্জের আঞ্চলিক পশু রোগ অনুসন্ধান ও গবেষণাগারে পাঠানো হয়েছে। সেখান থেকে চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর মুরগি নিধন অভিযান শুরু হবে। গোপালগঞ্জ সদর উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. এস এম আউয়াল হক জানান, বার্ড ফ্লু প্রতিরোধে ১০টি দল কাজ করছে। আক্রান্ত এলাকা থেকে যাতে হাঁস-মুরগি আসতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, বাইরে থেকে আক্রান্ত মুরগি কিনে আনার জন্যই আবু হোসেনের খামারে বার্ড ফ্লু দেখা দিয়েছে। তবে এতে আতংকিত হওয়ার কিছু নেই। গোপালগঞ্জের অন্যান্য খামার এখনও বার্ড ফ্লু মুক্ত রয়েছে। দেশের ২৯ জেলার ৪৮ উপজেলা ও ছয়টি মেট্রোপলিটন থানা এলাকায় হাঁস-মুরগির খামারে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে স