কুমিল্লা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চৌদ্দগ্রাম উপজেলার ফকির বাজারে শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
আহতদের ফেনী, চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সকাল ৮টার দিকে ফকির বাজারে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। যাত্রীবাহী বাসটি ঢাকা যাচ্ছিল। অন্যদিকে মাইক্রোবাসটি যাচ্ছিল চট্টগ্রাম।
তিনি জানান, ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক নূরুন্নবী (৩৮) ও যাত্রী ফেনীর লেমুয়া গ্রামের সাইফুল ইসলাম মারা যান। মাইক্রোবাসের অপর পাঁচ যাত্রী আহত হন।
পুলিশ মাইক্রোবাসটি উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫২ ঘ.
bdnews24