২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকরিয়ায় ট্রাকচাপায় এক জন নিহত

কক্সবাজার জেলার চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কে শুক্রবার ভোরে ট্রাকচাপায় জামাল উদ্দিন(৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, চকরিয়ার আবদুল সোবহানের ছেলে জামাল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরীর কাজ করত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2008, 09:13 AM

Updated : 26 Aug 2022, 01:18 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার জেলার চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কে শুক্রবার ভোরে ট্রাকচাপায় জামাল উদ্দিন(৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, চকরিয়ার আবদুল সোবহানের ছেলে জামাল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরীর কাজ করত। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ(চমেক) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৬টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে চকরিয়া থানার সামনে কক্সবাজারগামী একটি ট্রাক জামালকে চাপা দেয়। তিনি জানান, গুরুতর আহত জামালকে সকাল পৌনে ৯টার দিকে চমেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা জানায়, সে মারা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৩৫৬ ঘ.