২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি পরীক্ষা এক মাস পিছিয়েছে

এইচএসসি পরীক্ষা এক মাস পেছানো হয়েছে। সিডরে ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পরীক্ষা পেছানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2008, 09:11 AM

Updated : 26 Aug 2022, 01:18 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--এইচএসসি পরীক্ষা এক মাস পেছানো হয়েছে। সিডরে ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পরীক্ষা পেছানো হয়েছে। ২৯ এপ্্িরল পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও পরিবর্তিত সময় অনুযায়ী এখন তা শুরু হবে আগামী ২৯ মে থেকে। ঢাকা শিক্ষা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) ড. মো.জয়নুল আবেদীন শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরীক্ষা একমাস পেছানো হয়েছে। তিনি জানান পরীক্ষার ফরম পূরণের সময়ও ১৮ ফেব্র"য়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সিডরের ক্ষতির কারণে এর আগে এসএসসি পরীক্ষাও একমাস পিছিয়ে আগামী ২৭ মার্চ থেকে নেয়ার সিদ্ধান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসকে/১৩১৮ঘ.