চাঁপাইনবাবগঞ্জ, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ভবানীপুর বিনপাড়া গ্রামে অভিযান চালিয়ে সাতটি বোমা ও ১৬ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র্যাব। এছাড়া জেলা শহর থেকে ৫০ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৫ এর কর্মকর্তা উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ভবানীপুর বিনপাড়া গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৬ বোতল বিদেশি মদ এবং সাতটি তাজা বোমা উদ্ধার করা হয়।
একই রাতে জেলা শহরের হুজরাপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ মোহাম্মদ শাহীন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানায়। শাহীনের বাসা শহরের মিস্ত্রীপাড়ায়।
র্যাব জানায়, এ ঘটনাগুলোয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫৮ ঘ.
bdnews24