২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হক ভুইয়া মাহমুদকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2008, 08:52 AM

Updated : 26 Aug 2022, 01:18 PM

ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হক ভুইয়া মাহমুদকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার রাতে শহরের কাজিপাড়ার বাসা থেকে মাহমুদকে গ্রেপ্তার করা হয় বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানিয়েছেন। পরে মাহমুদকে সদর থানায় সোপর্দ করা হয়। ওসি কামাল উদ্দিন জানান, মাহমুদকে জরুরি বিধিমালায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মাহমুদের বিরুদ্ধে সদর থানায় চারটি মামলাও রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪৪ ঘ.