ঢাকা, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেখ হাসিনাকে আটকাদেশ দেওয়ার ব্যাপারে চাপ দেওয়া হচ্ছে এবং তার মামলা ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন হাসিনার কানাডীয় আইনজীবী ড. পায়েম আকাভান।
বাদী নিজে মামলায় শেখ হাসিনাকে অভিযুক্ত করেননি -এ যুক্তিতে হাসিনাকে দ্রুত মুক্তি দেওয়ার জন্যও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আকাভান।
শুক্রবার সকালে পাঁচ দিনের সফর শেষে ঢাকা ছাড়ার আগে হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে পায়েম আকাভান এসব কথা বলেন। গত সোমবার তিনি ঢাকায় আসেন।
আকাভান বলেন, "আমি আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলার নথিপত্র পরীা করে দেখেছি মামলাটি পুরোপুরি ভিত্তিহীন। হাসিনাকে সাজা দেওয়ার জন্য চাপ রয়েছে। কিন্তু তাকে আটক রাখার কোনো ভিত্তি নেই। মামলাটির পরিচালনা মানবাধিকার মানদণ্ডের অনেক নিচে রয়েছে বলে আমার যে পর্যবেণ তা কোনো বিচ্ছিন্ন অভিমত নয়।"
বিচার বিভাগে কোনো ধরনের হস্তপে না হলে শেখ হাসিনা 'আগামীকালই' মুক্তি পেতে পারেন বলে মন্তব্য করেন বিদেশি এ আইনজীবী।
তিনি বলেন, "আমি কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে আসিনি। বাংলাদেশের সংবিধান ও জাতিসংঘ মানবাধিকার সনদ অনুযায়ী তিনি যেন মৌলিক অধিকার ও ন্যায় বিচার পান শুধু সে ব্যাপারেই আহ্বান জানাচ্ছি।"
সীমিতসংখ্যক মানুষের বিচারকাজ প্রত্য করার সুযোগ থাকায় শেখ হাসিনার মামলার আদালতকে একটি 'আধা-ক্যামেরা কোর্ট' হিসেবে উল্লেখ করেন আকাভান। জনগণকে মামলার কার্যক্রম প্রত্য করার সুযোগ দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, "বাইরে পুলিশ যাদের আটকে রাখছে সেইসব মানুষেরও আদালতের কার্যক্রম দেখবার অধিকার আছে।"
তবে আকাভান আশা প্রকাশ করেন শেখ হাসিনা ন্যায় বিচার পাবেন। কারণ তার মতে 'বাংলাদেশের বিচার বিভাগ আইনের শাসন রার দায়িত্বে আছে'। শেখ হাসিনাকে মুক্ত করার ব্যাপারে আইনি প্রক্রিয়া তিনি অব্যাহত রাখবেন বলে জানান কানাডীয় এ আইনজীবী।
সংবাদ সম্মেলনে আকাভান অভিযোগ করেন, খাবার ও পানি ছাড়া ৪৮ ঘণ্টা শেখ সেলিমকে চোখ বেঁধে রাখা হয়েছিল। তাকে বৈদ্যুতিক শক দেওয়া হয়েছে এবং মামলায় হাসিনাকে অভিযুক্ত করে তৈরি এক বিবৃতিতে জোর করে স্বার নেয়া হয়েছে।
তিনি বলেন, "জাতিসংঘ মানবাধিকার সনদের অধীনে আন্তর্জাতিক আইন অনুযায়ী শেখ হাসিনা যাতে মৌলিক মানবাধিকার পান তা নিশ্চিত করতে আমার সাধ্যমতো চেষ্টা করবো।"
গত বছর ১৩ জুন ব্যবসায়ী আজম জে চৌধুরী প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করেন।
শেখ হাসিনাকে গতবছর ১৬ জুলাই আটক করা হয়। ওইদিনই এ মামলাটি জরুরি মতা আইনে অন্তর্ভুক্ত করে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২৪ জুলাই শেখ হাসিনা, শেখ সেলিম ও শেখ রেহানার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ১৩ জানুয়ারি মহানগর দায়রা জজ ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
গত বছর আগস্টে শেখ হাসিনার আন্তর্জাতিক কৌশুলি হিসেবে নিয়োগ পান পায়েম আকাভান। তিনি কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। এছাড়া তিনি যুগোস্লাভিয়া ও রুয়ান্ডায় যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক আদালতের আইন বিষয়ক উপদেষ্টা ছিলেন।
গত ৩০ জানুয়ারি বাদি ব্যবসায়ী আজম জে চৌধুরী বুধবার আদালতে বলেন, এ মামলার আসামিদের মধ্যে কেবল শেখ ফজলুল করিম সেলিমকেই তিনি চেনেন। শেখ হাসিনাসহ অন্যদের তিনি চেনেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসকে/১৪০৯ঘ.
bdnews24