বইপ্রেমী আর প্রকাশক-ব্যবসায়ীরা সারা বছর যে উপলক্ষটির জন্য অপেক্ষা করে থাকেন সেই বইমেলার পর্দা উঠতে আর বাকি মাত্রই কয়েক ঘন্টা। শুক্রবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে অমর একুশে বই মেলা। মেলায় ২৩৬টি প্রতিষ্ঠানের ৩৭৩টি স্টল ছাড়াও লেখকদের বসার জন্য নজরুল মঞ্চে থাকছে 'লেখককুঞ্জ'। নতুন বইয়ের 'মোড়ক উম্মোচন' অনুষ্ঠানের জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা। মেলা প্রাঙ্গণে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মোবাইল নিউজ রুম থেকে জানাচ্ছেন মাহমুদ শরীফ ও রিয়াজুল বাশার।