ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন বছরের প্রথম দিন বৃহস্পতিবার থেকে দেশের ছয় সিটি করপোরেশনে দোকান ও বিপণিকেন্দ্রগুলোতে চালু হচ্ছে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার (ইসিআর)। আগামী ১লা জুলাই থেকে সব জেলা শহরে এ ব্যবস্থা চালু হবে।
বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছয় সিটি করপোরেশন এলাকায় অবস্থিত হোটেল, রেস্তোরাঁ ও ফাস্টফুড সপ, মিষ্টির দোকান, ফার্নিচার শপ, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, ডিপার্টমেন্টাল স্টোর, জেনারেল স্টোর এবং বড় ও মাঝারি পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের দৈনন্দিন লেনদেনে ইসিআর ব্যবহার করতে হবে।
২০০৮ সালের ১ জুলাই থেকে ছয় সিটিতে ইসিআর ব্যবহার বাধ্যতামূলক করার কথা থাকলেও ব্যবসায়ী সংগঠনগুলোর অনুরোধে বিষয়টি ছয় মাস পিছিয়ে দেওয়া হয়।
এনবিআরের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশের ব্যবসায়ী স
bdnews24