ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন জেলায় নির্বাচন পরবর্তী সহিংসতার খবর পাওয়া গেছে। পঞ্চগড়ে বুধবার আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। কিশোরগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের ওপর আ'লীগ সমর্থকের এবং নোয়াখালীতে এক যুবলীগ নেতার বাড়িতে বিএনপি সমর্থকদের হমলার অভিযোগ পাওয়া গেছে। যশোরে বিএনপি সমর্থকদের ওপর মহাজোট কর্মীদের হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।
আমাদের প্রতিনিধির পাঠানো খবর-
পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের কালান্দিগঞ্জ রোড এলাকায় বুধবার নির্বাচনোত্তর সংঘর্ষে আওয়ামী লীগ ও বিএনপির ১০ জন আহত হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপি সমর্থক আব্দুল বাসেদ, সোলেমান, মজিবর, সজীব, সাইফুল, আবু তালেব, আলমগীর ও সোহেল রানাকে আটক করেছে।
আহতদের মধ্যে রয়েছেন- শালবাহান ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম লালু, আ'লীগ কর্মী তারা মিয়া, আনিসুর রহমান, রফিক, আব্দুল করিম এবং বিএনপি কর্মী সাইফুল ইসলাম, সেলিম ও কামাল।
তাদের তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপে
bdnews24