২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী পাঁচদিনের মধ্যে সাংসদদের শপথ গ্রহণ সম্ভব: আনোয়ারুল ইকবাল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেছেন আগামী পাঁচদিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ সম্ভব। বুধবার বিকেলে খুলনার গল্লামারী বধ্যভূমিতে স্বাধীনতার স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, "বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে বিজি প্রেসে গেজেট ছাপা হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। গেজেট নোটিফিকেশনের তিনদিনের মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্ভব হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2008, 05:11 PM

Updated : 26 Aug 2022, 02:53 PM

খুলনা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেছেন আগামী পাঁচদিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ সম্ভব। বুধবার বিকেলে খুলনার গল্লামারী বধ্যভূমিতে স্বাধীনতার স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, "বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে বিজি প্রেসে গেজেট ছাপা হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। গেজেট নোটিফিকেশনের তিনদিনের মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্ভব হবে।" সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, "ক্ষমতা হস্তান্তরের কোনো বিধান নেই। শপথ গ্রহণ শেষে মন্ত্রী পরিষদ গঠনের সঙ্গে সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয়ে যাবে।" এখানে সংক্ষিপ্ত বক্তৃতায় উপদেষ্টা বলেন, "তত্ত্বাবধায়ক সরকার মুক্তিযুদ্ধের বীর শহীদ ও ভাষা শহীদদের স্মৃতি রক্ষায় দেশের বিভিন্ন অঞ্চলে শহীদদের নামে গ্রামের নামকরণ ও সংগ্রহশালা তৈরি করেছে।" ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা সৈনিক শহীদ বরকতের নামে সংগ্রহশালা প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলেছে বলেও উল্লেখ করেন তিনি। এরপর আনোয়ারুল ইকবাল নগরীর সোনাডাঙ্গায় 'সোলার এনার্জি পার্ক' পরিদর্শন করেন। এর আগে বিকেল ৩টার দিকে তিনি নগরীর দৌলতপুরে খুলনা দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩০৬ঘ.