২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভক্তি ভুলে একসঙ্গে কাজ করতে হবে: যুক্তরাজ্য

উন্নয়ন সহযোগী যুক্তরাজ্য বলেছে, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশের জনগণ প্রশংসার দাবি রাখে। এখন প্রয়োজন দেশ গঠনে রাজনৈতিক দ্বন্দ্বের পথ পরিহার করে সরকার ও বিরোধী দলের এক হয়ে কাজ করে যাওয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2008, 12:55 PM

Updated : 26 Aug 2022, 02:53 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্নয়ন সহযোগী যুক্তরাজ্য বলেছে, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশের জনগণ প্রশংসার দাবি রাখে। এখন প্রয়োজন দেশ গঠনে রাজনৈতিক দ্বন্দ্বের পথ পরিহার করে সরকার ও বিরোধী দলের এক হয়ে কাজ করে যাওয়া। বুধবার স্থানীয় ব্রিটিশ হাইকমিশন থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয় ,যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড এ কথা বলেছেন। বিবৃতিতে মিলিব্যাণ্ডকে উদ্ধৃত করে বলা হয়, "দ্বন্দ্ব ও সন্ত্রাসের রাজনীতি পথ পরিহার করে দেশ গঠনে একসঙ্গে ও ঐক্যমতের ভিত্তিতে কাজ করতে বাংলাদেশের জন্য এ এক ঐতিহাসিক সুযোগ।" "বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভোটের মাধ্যমে তাদের আকাক্সক্ষা প্রকাশ করেছে। এবং যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাতে তারা প্রশংসার দাবি রাখে।" বাংলাদেশকে ব্রিটেনের বন্ধু দেশ উল্লেখ করে ব্রিটিশ মন্ত্রী আগামী দিনে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধীদলকে এক হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/১৮৫০ঘ.