সাভার, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারের ধনাইদ এলাকায় মঙ্গলবার সকালে এক ব্যক্তি পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম হাবিবুর রহমান হবি (৩৮)। তিনি পেশায় দিনমজুর এবং ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার তালকদানা এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।
ঘটনার পর হত্যাকারী ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চৌকিদার ওমর পাঠান পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক ওবায়দুল হক জানান, সকাল ১০টার দিকে হবিকে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে কাজ করতে যেতে বলে ওমর। হবি কাজে যেতে অস্বীকার করলে ওমর তাকে লাঠিতে দিয়ে এলোপাথাড়ি পেটাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠিয়েছে।
হত্যাকারী ওমরকে ধরার চেষ্টা চলছে বলে উপ-পরিদর্শক ওবায়দুল হক জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩১ ঘ.
bdnews24