২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সফল নির্বাচন অনুষ্ঠানকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশে সফল সংসদ নির্বাচন অনুষ্ঠানকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত উপমুখপাত্র গর্ডন ডুগুড এক বিবৃতিতে সফল নির্বাচন অনুষ্ঠান আয়োজনের জন্য নির্বাচন কমিশন ও হাজারো সরকারি কর্মকর্তাকে অভিনন্দন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2008, 11:34 AM

Updated : 26 Aug 2022, 02:53 PM

ঢাকা ৩০ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশে সফল সংসদ নির্বাচন অনুষ্ঠানকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত উপমুখপাত্র গর্ডন ডুগুড এক বিবৃতিতে সফল নির্বাচন অনুষ্ঠান আয়োজনের জন্য নির্বাচন কমিশন ও হাজারো সরকারি কর্মকর্তাকে অভিনন্দন জানান। তিনি নির্বাচনী প্রচারণা ও নির্বাচনের সময় সদাচরণের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রার্থী ও ভোটারদের প্রশংসা করেন। বিবৃতিতে ডুগুড বলেন," বাংলাদেশে ইতিমধ্যেই গৃহীত বিভিন্ন সংস্কার কমসূচি অব্যাহত থাকবে বলে আমরা আশা করছি যা ব্যাপক জনসমর্থন লাভ করেছে।" তিনি আরো বলেন, যারা নির্বাচিত হয়েছেন, তারা অবশ্যই সমগ্র বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসেবে তাদের ভূমিকা পালনে প্রস্তুতি গ্রহণ করবেন। অন্যদিকে, বিজিত প্রার্থীরা রাজনৈতিক প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ অব্যাহত রাখবেন। সরকারি অথবা বিরোধী দল যেখানেই হোক না কেন, সকল রাজনৈতিক দলেরই বাংলাদেশের উন্নততর ভবিষ্যৎ গঠনে সাহায্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ দেশের প্রতি যুক্তরাষ্ট্র তার সহযোগিতা অব্যাহত রাখবে বলে বিবৃতিতে আশ্বাস দেওয়া হয় । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১৭৩১ঘ.