২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় এ কে খন্দকারের মিছিলে হামলা

পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের মহাজোট প্রার্থী সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান এ কে খন্দকারের নির্বাচনী মিছিলে হামলায় ১৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2008, 12:13 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

পাবনা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের মহাজোট প্রার্থী সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান এ কে খন্দকারের নির্বাচনী মিছিলে হামলায় ১৫ জন আহত হয়েছেন। শনিবার বিকেল ৪টার দিকে পাবনার সুজানগর উপজেলার ফকিরের মোড় এলাকায় এ হামলা চালানো হয়। এ কে খন্দবার হামলার জন্য চারদলীয় জোট প্রার্থী এ কে এম সেলিম রেজা হাবিবের সমর্থকদের দায়ী করেছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মাসুদ রানা, সোহেল রানা, মামুন, ফারুক, মাহতাব ও আকাশকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৩টার দিকে এ কে খন্দকারের একটি নির্বাচনী মিছিল নাজিরগঞ্জ থেকে সুজানগর যাচ্ছিল। আট থেকে ১০ হাজার লোকের এ মিছিলটি ফকিরের মোড় এলাকায় পৌঁছালে ২৫ থেকে ৩০ জনের একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ পর্যায়ে মিছিলকারীদের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যায়। ওসি জানান, দু