ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিনিয়র এএসপি) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার চার কর্মকর্তাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এ প্রেষণে নিয়োগের জন্য তাদের চাকরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করে। এ চার পুলিশ কর্মকর্তা হচ্ছেন- ঢাকা নবম এপিবিএন'র সিনিয়র এএসপি আবিদা সুলতানা, ঢাকা এসবি'র এএসপি আসমা সিদ্দিকা মিলি ও মুহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া ও ঢাকা সিআইডি'র এএসপি মো. আবু ইউসুফ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সংক্রান্ত আদেশে বলা হয়, নতুন আদেশ না হওয়া পর্যন্ত ওই চার কর্মকর্তা এসএসএফ-এ প্রেষণে দায়িত্ব পালন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/এসকে/২০০৭ঘ.
bdnews24