ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদ নির্বাচনের কারণে সাপ্তাহিক ছুটির দিন শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী, জনতা ও অগ্রণীর প্রয়োজনীয় শাখা খোলা থাকবে।
বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, আগামী ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আগামী ২৭ ডিসেম্বর, শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) নিজ নিজ এলাকার রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আলোচনার ভিত্তিতে সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংকের ওই সব এলাকায় অবস্থিত প্রয়োজনীয়সংখ্যক শাখা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা রাখতে বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিএইচ/এসকে/২২৩২ঘ.
bdnews24