ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- খালেদা জিয়াকে 'হত্যার মাধ্যমে জনগণকে নেতৃত্বহীন করার চক্রান্তে দেশের মানুষ গভীরভাবে শঙ্কিত' বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলেন "যতই নির্বাচন ঘনিয়ে আসছে ততই নতুন নতুন ঘটনা-দুর্ঘটনার ক্লাইমেক্স সৃষ্টি করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনে অংশগ্রহণকারী কোনো পক্ষের পালে অনুকুল হাওয়া বইয়ে দেওয়ার চেষ্টা কিনা হয়তো কিছুদিনের মধ্যেই তা জানা যাবে।"
বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
কুমিল্লার দেবীদ্বার উপজেলা থেকে মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে তিনটি দেশীয় গ্রেনেডসহ জঙ্গি সন্দেহে দুজনকে গ্রেপ্তার করে র্যাব। এদের মধ্যে একজন র্যাবের সঙ্গে গোলাগুলিতে আহত হয়। এ ঘটনার প্রায় দুই ঘণ্টা আগে দুপুর আড়াইটার দিকে গ্রেনেড উদ্ধারস্থলের এক কিলোমিটারের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চান্দিনায় নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
খোন্দকার দেলোয়ার বলেন, "নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবি স
bdnews24