২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টা চট্টগ্রামে

নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম বিভাগের সরকারি এবং নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে সভা করতে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ মঙ্গলবার সকালে চট্টগ্রামে পৌঁছেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2008, 06:02 AM

Updated : 26 Aug 2022, 02:50 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম বিভাগের সরকারি এবং নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে সভা করতে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ মঙ্গলবার সকালে চট্টগ্রামে পৌঁছেছেন। তিনি সকাল ১১টার দিকে হেলিকপ্টারযোগে চট্টগ্রামে আসেন। চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে পৌনে ১২টায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে তার মতবিনিময় সভা শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিন এবং স্বরাষ্ট্র সচিব আব্দুল করিমও সভায় রয়েছেন। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনারসহ ১১ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১১৫০ ঘ.