২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় নয়টি বোমা উদ্ধার

খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের কাটেঙ্গা গ্রাম থেকে সোমবার ভোররাতে নয়টি বোমা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত বোমাগুলো শক্তিশালী কিনা সেটা মঙ্গলবার বিশেষজ্ঞদল পরীক্ষা করবে বলে জানিয়েছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনিরুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2008, 04:07 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

খুলনা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের কাটেঙ্গা গ্রাম থেকে সোমবার ভোররাতে নয়টি বোমা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত বোমাগুলো শক্তিশালী কিনা সেটা মঙ্গলবার বিশেষজ্ঞদল পরীক্ষা করবে বলে জানিয়েছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনিরুজ্জামান। তিনি জানান, বোমা উদ্ধারের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। মনিরুজ্জামান জানান, সোমবার ভোর রাতে কাটেঙ্গা গ্রামের ভ্যান চালক মোজাফার জোয়ার্দারের বাড়ির কাছ থেকে একটি একটি ব্যাগে ভরা নয়টি বোমা পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ বোমাগুলো উদ্ধার করে। তিনি জানান, জর্দ্দার কোটায় লাল টেপ দিয়ে মোড়ানো ছিল বোমাগুলো। এগুলো বর্তমানে থানা হেফাজতে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৭ ঘ.