২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে বার্ড ফ্লু সনাক্ত, নিধন অভিযান চলছে

কুড়িগ্রাম পৌর এলাকার বালাটারী গ্রামের একটি বাড়িতে মুরগির বার্ড ফ্লু ধরা পড়েছে। পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পর সোমবার রাত ৮টা থেকে ওই গ্রামের চারদিকে ৫০০ মিটার এলাকাজুড়ে নিধন অভিযান শুরু করেছে জেলা পশুসম্পদ বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2008, 03:41 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

কুড়িগ্রাম, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুড়িগ্রাম পৌর এলাকার বালাটারী গ্রামের একটি বাড়িতে মুরগির বার্ড ফ্লু ধরা পড়েছে। পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পর সোমবার রাত ৮টা থেকে ওই গ্রামের চারদিকে ৫০০ মিটার এলাকাজুড়ে নিধন অভিযান শুরু করেছে জেলা পশুসম্পদ বিভাগ। অভিযানে প্রতিটি বাড়ির মুরগি, কবুতর ও হাঁস নিধন এবং ডিম নষ্ট করা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান জেলা পশুসম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম। গত বছর মার্চ মাসে দেশে প্রথম বার্ড ফ্লু সনাক্ত হয়। পরবর্তীতে ৬৪টি জেলার মধ্যে অন্তত ৪৭ জেলায় বার্ড ফ্লু ছড়িয়ে পড়ে। বার্ড ফ্লু সংক্রমণের কারণে খামার ও গৃহপালিত হাঁস-মুরগি ও কবুতরসহ বিভিন্ন ধরনের অন্তত কযেক লাখ পাখি নিধন করা হয়। এছাড়া কয়েকজন বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হলেও পরে সুস্থ্য হয়ে উঠেন। স