২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মশার কয়েল কারখানায় আগুন

কালুরঘাট বিসিক শিল্প এলাকায় রোববার গভীর রাতে আগুন লেগে সানোয়ারা আইপি লিমিটেড নামে একটি মশার কয়েল কারখানা পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2008, 02:29 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---কালুরঘাট বিসিক শিল্প এলাকায় রোববার গভীর রাতে আগুন লেগে সানোয়ারা আইপি লিমিটেড নামে একটি মশার কয়েল কারখানা পুড়ে গেছে। নগরীর চান্দগাঁও থানার এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকা দামের পণ্য আগুনে পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। সানোয়ারা আইপি লিমিটেড এর মালিক চট্টগ্রাম-৮ (কোতোয়ালী) আসনে মহাজোটের প্রার্থী আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বিএসসি। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সাব-অফিসার বিধু ভূষণ শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারখানার বয়লার অতিরিক্ত গরম হয়ে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে। বিধু ভূষণ শীল জানান, আগুনে কারখানার উৎপাদিত বিভিন্ন পণ্য পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ১১ টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২০১৫ঘ.