রাজশাহী, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীর বাগমারা উপজেলার তালঘড়িয়া এলাকায় রোববার গভীর রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।
পুলিশের ভাষ্যমতে, নিহত মনছুর রহমান ওরফে সুটকা মনছুর (৩৮) পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টির (এম-এল-লাল পতাকা) শীর্ষ ক্যাডার। তিনি উপজেলার যোগীপাড়া ইউনিয়নের বাজেকুলার মন্টু প্রামাণিকের ছেলে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা জানান, উপজেলার হামিরকুৎসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আলী খামারুর ছেলে গোলাম মোস্তফা হত্যাসহ একাধিক হত্যা মামলার পলাতক আসামি মুনছুরকে রোববার সন্ধ্যায় একতারিয়া বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং সহযোগীদের গ্রেপ্তারের জন্য তালঘড়িয়ার উদ্দেশ্যে রওনা হয়। তালঘড়িয়ার একটি আমবাগানের কাছাকাছি পৌঁছালে মনছুরের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে দুপক্ষের মধ্যে অন্তত ১০/১৫ মিনিট গুলিবিনিময় হয়।
এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়। পরে মনছুরকে গুলিবিদ্ধ অবস্থায় আমবাগানের মধ্যে পাওয়া যায়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লে
bdnews24