২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সন্ত্রাসীর গুলিতে দুইজন নিহত

রাজধানীর মানিকদীতে রোববার রাতে সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছে এবং তাদের অবস্থাও আশঙ্কাজনক। নিহতরা হলেন মো. আরিফ (২৮) ও অজ্ঞাত (৩০) একজন। অজ্ঞাত যুবকের পরনে ছিল চেক ফুলশার্ট, মেরুন জ্যাকেট ও জিন্স। আর আহতরা হলেন সাঈদ (২৫) ও কবির হোসেন (২২)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2008, 05:17 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর মানিকদীতে রোববার রাতে সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছে এবং তাদের অবস্থাও আশঙ্কাজনক। নিহতরা হলেন মো. আরিফ (২৮) ও অজ্ঞাত (৩০) একজন। অজ্ঞাত যুবকের পরনে ছিল চেক ফুলশার্ট, মেরুন জ্যাকেট ও জিন্স। আর আহতরা হলেন সাঈদ (২৫) ও কবির হোসেন (২২)। তাইজুদ্দীন নামে একজন রিক্সাচালক আহত দু'জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তাইজুদ্দীন জানান, রাত সোয়া ৮টার দিকে মানিকদী চৌধুরীগঞ্জ বালুরঘাটে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন নিহত আরিফসহ কয়েকজন। এসময় হঠাৎ কয়েকজন অস্ত্রধারী এসে আরিফকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এসময় আরও তিনজন গুলিবিদ্ধ হন। বুকের ডান পাশে গুলিবিদ্ধ আরিফ ঘটনাস্থলেই মারা যান। আর বুকের বাঁপাশে গুলিবিদ্ধ অজ্ঞাত একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহত সাঈদ ডান বগলে ও কবির হোসেন গলার বাঁ পাশে গুলিবিদ্ধ হয়েছেন। এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ পর্যন্ত দু'জন মারা গেছে। একজন ঘটনাস্থলেই আরেকজন হাসপাতালে নেওয়ার পথে। আরও দু'জন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এই মুহূর্তে ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আহতরা একটু সুস্থ হলে তাদের কাছ থেকে কিছু তথ্য পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২৩০৪ঘ.