২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লাইট সমস্যায় বিমানবন্দরে আটকা দেড় হাজার হাজি

'বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের' একটি ফ্লাইট বাতিল হওয়ায় প্রায় দেড় হাজার বাংলাদেশী হাজি জেদ্দা বিমানবন্দরে আটকে আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2008, 04:19 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের' একটি ফ্লাইট বাতিল হওয়ায় প্রায় দেড় হাজার বাংলাদেশী হাজি জেদ্দা বিমানবন্দরে আটকে আছেন। রোববার বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহেদ কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফ্লাইটের সময়সূচিতে ঝামেলা হওয়ায় এমনটি হয়েছে। আটকে পড়া হাজিদের ফিরিয়ে আনতে নিয়মিত দুটি বোয়িং ৭৪৭ বিমানের পাশাপাশি রোববার রাতেই আরো দুটো ডিসি ১০ বিমান জেদ্দায় পাঠানো হচ্ছে।" চারটি উড়োজাহাজ হাজিদের নিয়ে আগামী দু-তিন দিনের মধ্যে ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি। জেদ্দা বিমানবন্দর থেকে রংপুর নিবাসী মোস্তফা আজাদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "প্রায় হাজার খানেক হাজি বিমানবন্দরের মেঝেতে রাত কাটাচ্ছেন। আরো পাঁচশ যাত্রী শুক্রবার থেকে বিমানবন্দরে আটকে আছেন। সবাই ঠাণ্ডায় কষ্ট পাচ্ছেন।" জেদ্দার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ হাজিদের জন্য কোনো হোটেলের ব্যবস্থা করেননি বলে তিনি অভিযোগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেআরসি/টিএইচ/এসকে/২২০৯ঘ.