ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের বিচারপতিরাও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো ২০ শতাংশ মহার্ঘ ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা পাবেন।
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাদিকদের জানান, সুপ্রিম কোর্টের বিচারপতিদের মহার্ঘ ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা দেওয়ার লক্ষ্যে সুপ্রিম কোর্ট জাজেস (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস অর্ডিনেন্স, সংশোধন) অধ্যাদেশ- ২০০৮ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
তিনি বলেন, "এ অধ্যাদেশের ৩ এর ডি ধারা প্রতিস্থাপন করে সুপ্রিম কোর্টের বিচারপতিদের চলতি বছরের ১ জুলাই থেকে ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা এবং নতুন ধারা ৩ এর ই যোগ করে সরকারি কর্মকতা-কর্মচারীদের মতো বিচারপতিদেরও প্রতি তিন বছর পর পর মূল বেতনের সমপরিমাণ শ্রান্তি বিনোদন ভাতা দেওয়ার বিধান করা হয়েছে।"
এদিন জাতীয় পোল্ট্র্রি উন্নয়ন নীতিমালা ২০০৮, সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন প্রতিষ্ঠার জন্য স্বাক্ষরিত চুক্তি অনুসমর্থন, নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নির্ধারিত যোগ্যতা অর্জনের শর্ত শিথিল রাখার মেয়াদ বৃদ্ধির প্রস্তাব, সোসাইটি রেজিস্ট্রেশন আইন ১৮৬০ সংশোধন এবং পিওর ফুড অর্ডিনেন্স ১৯৫৯ সংশোধনের প্রস্তাবও অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
এছাড়া কোম্পানি আইন ১৯৯৪ সংক্রান্ত প্রস্তাব নীতিগত অনুমোদন এবং জাতীয় চিংড়ি নীতি ২০০৮ আরও পরীক্ষা- নিরীক্ষা করে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
ফাহিম মুনয়েম জানান, আদালতের স্থগিতাদেশের কারণে নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়ের যোগ্যতাবিহীন শিক্ষকদের যোগ্যতা নিরুপণ পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে শিক্ষকদের নির্ধারিত যোগ্যতা অর্জনের শর্ত শিথিল করার আদেশের মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। চলতি বছরের ৩১ ডিসেম্বর এই মেয়াদ শেষ করার কথা ছিল।
পিওর ফুড অর্ডিনেন্স সম্পর্কে প্রেস সচিব বলেন, "খাদ্যে ভেজাল ও গুঁড়ো দুধের বিষাক্ত মেলামাইনের বিষয়টি সারা বিশ্বে উদ্বেগের সৃষ্টি করেছে। এর পরিপ্রেক্ষিতে ২০০৫ সালে গঠিত ন্যাশনাল ফুড সেফটি অ্যাডভাইজারি কাউন্সিলের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এর সভাপতি হিসেবে স্থানীয় সরকার মন্ত্রীর পরিবর্তে স্বাস্থ্যমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হবে।"
এছাড়া পোল্ট্রি শিল্পের উন্নয়ন, খামারগুলোর স
bdnews24