২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার ওপর জঙ্গি হামলার আশঙ্কা নেই: মতিন

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ওপর জঙ্গি হামলার কোন আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন। রোববার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে প্রবেশকালে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, "শেখ হাসিনার ওপর জঙ্গি হামলা হতে পারে বলে ভারতের সংবাদপত্রে প্রকাশিত (প্রকৃতপক্ষে টেলিভিশনে প্রচারিত) সংবাদটি আমি দেখেছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2008, 07:38 AM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ওপর জঙ্গি হামলার কোন আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন। রোববার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে প্রবেশকালে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, "শেখ হাসিনার ওপর জঙ্গি হামলা হতে পারে বলে ভারতের সংবাদপত্রে প্রকাশিত (প্রকৃতপক্ষে টেলিভিশনে প্রচারিত) সংবাদটি আমি দেখেছি। তবে তার (হাসিনা) ওপর হামলার কোন আশঙ্কা নেই। কারণ আমরা ইতোমধ্যেই সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। বিভিন্ন জায়গায় স্ট্রাইকিং ফোর্সসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।" আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "এ ব্যাপারেও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে নিভাগীয় পর্যায়ে যেসব বৈঠক হচ্ছে সেখানেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইনশৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে।" নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোন সম্ভাবনা নেই বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/জিএনএ/১৩২৯ ঘ.