২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক যুগ্ম-সচিব ও ১২ উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তা পদে রদবদল

প্রশাসনের একজন যুগ্ম-সচিব ও ১২ জন উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে। শনিবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়। এছাড়াও নির্বাচনী দায়িত্ব পালনের জন্য উপ-সচিব ও সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার প্রায় ১০৩ জন কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। এ নিয়ে ৪৯৮ জন কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2008, 07:52 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের একজন যুগ্ম-সচিব ও ১২ জন উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে। শনিবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়। এছাড়াও নির্বাচনী দায়িত্ব পালনের জন্য উপ-সচিব ও সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার প্রায় ১০৩ জন কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। এ নিয়ে ৪৯৮ জন কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হলো। বদলী হওয়া কর্মকর্তাদের মধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিব এটিএম মহিউদ্দিন আহমেদকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। উপ-সচিবদের মধ্যে বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) মহাব্যবস্থাপক একেএম মহিউদ্দিন আহমেদকে জ্বালানি ও খনিজ সম্পাদ বিভাগে, বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে (বিএসআইআরসি) সচিব জসিমউদ্দিন মাহমুদকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে, অর্থ বিভাগের উপ-সচিব সালমা আক্তার জাহানকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব শংকর চন্দ্র বসুকে ভূমি মন্ত্রণালয়ে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. নিজাম উদ্দিনকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বদলী করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব জিল্লুর রহমানকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নিয়োগ করা হয়েছে। অন্যদিকে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব আবিদুর রহমানকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি উপ-সচিব মোস্তফা কামাল উদ্দিনকে বাংলাদেশ শিপিং করপোরেশনের সচিব ও আবদুল মান্নান ইলিয়াসকে বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) মহাব্যবস্থাপক, শ্রম মন্ত্রণালয়ের উপ-সচিব আবদুল কাইয়ুম সরদারকে শ্রম পরিদপ্তরের অতিরিক্ত পরিচালক, বিপিএটিসি'র পরিচালক গৌরাঙ্গ চন্দ্র মোহান্তকে বিএসআইআরসি'র সচিব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব কমল কান্তি বৈদ্যকে ভূমি সংস্কার বোর্ডের উপ-কমিশনার হিসেবে প্রেষণে নিয়োগ ও বদলী করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/০১৪০ ঘ.