২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ফ্ল্যাট বরাদ্দের লটারী অনুষ্ঠিত

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আওতায় ঢাকার লালমাটিয়া, মীরপুর এবং চট্টগ্রামের হালিশহর হাউজিং এস্টেটে ফ্ল্যাট বরাদ্দের জন্য বৃহস্পতিবার প্রকাশ্য লটারী অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2008, 03:56 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

ঢাকা, ১৮ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আওতায় ঢাকার লালমাটিয়া, মীরপুর এবং চট্টগ্রামের হালিশহর হাউজিং এস্টেটে ফ্ল্যাট বরাদ্দের জন্য বৃহস্পতিবার প্রকাশ্য লটারী অনুষ্ঠিত হয়েছে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আবেদনকারী ও অন্যান্য ব্যক্তির উপস্থিতিতে এ লটারী অনুষ্ঠিত হয়। লটারীর ফলাফল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ওয়েব সাইটে http://www.nha.gov.bd পাওয়া যাবে। কর্তৃপক্ষের বোর্ডের অনুমোদনক্রমে এবং দাখিল করা কাগজপত্র যাচাই করে নির্বাচিত আবেদনকারীদের নামে শীঘ্রই বরাদ্দপত্র ইস্যু করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/২১৪৮ঘ. >>নির্বাচিত আবেদনকারীদের নাম (ফ্ল্যাট নম্বরসহ)