২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা মোতায়েনের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে সেনাসদর

নির্বাচন কমিশনের সিদ্ধান্তেই ২০ ডিসেম্বর থেকে নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ শুরু করবে সেনাবাহিনী । এ লক্ষ্যে আগামী ২০ ডিসেম্বরের মধ্যেই সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2008, 05:06 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

ঢাকা ১৬ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নির্বাচন কমিশনের সিদ্ধান্তেই ২০ ডিসেম্বর থেকে নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ শুরু করবে সেনাবাহিনী । এ লক্ষ্যে আগামী ২০ ডিসেম্বরের মধ্যেই সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হবে। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় সেনাবাহিনী সরকারের পরিপত্র অনুযায়ী মোতায়েন পরিকল্পনা ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। দুর্গম স্থানে যাতায়াতের জন্যে এক দুই দিন আগেই সেনাসদস্যরা যাত্রা শুরু করতে পারেন। গত ৬ ডিসেম্বর চট্টগ্রামের ভাটিয়ারি গলফ ক্লাবের এক অনুষ্ঠানে নির্বাচনে সেনা মোতায়েন বিষয়ে সেনাপ্রধান মইন উ আহমেদ বলেন, আগামী ২০ তারিখ থেকে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে মোতায়েন হবে। আইএসপিআর সেনাপ্রধানের ওই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেছে, "তিনি নির্বাচন কমিশনের চিঠির পরিপ্রেক্ষিতেই সেনা মোতায়েনের বিষয়ে ঘোষণা দেন। এ বিষয়ে অপব্যাখ্যার কোন অবকাশ নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসটি/এসকে/২২৫৬ঘ.