২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হলি ফ্যামিলিতে অপ্রীতিকর ঘটনা

চিকিৎসকের অবহেলায় রোগী মারা যাওয়ার অভিযোগ তুলে রাজধানীর হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসককে পিটিয়েছে রোগীর আত্মীয়রা। এর জের ধরে হাসপাতাল কর্মীরাও গেট বন্ধ করে রোগীর স্বজনদের মারধর করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2008, 04:56 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

ঢাকা ১৬ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চিকিৎসকের অবহেলায় রোগী মারা যাওয়ার অভিযোগ তুলে রাজধানীর হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসককে পিটিয়েছে রোগীর আত্মীয়রা। এর জের ধরে হাসপাতাল কর্মীরাও গেট বন্ধ করে রোগীর স্বজনদের মারধর করে। সোমবার রাত ১২টার পর এ ঘটনা ঘটে। রমনা থানার পুলিশ এ ব্যাপারে বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছে। হাসপাতালের তথ্য কর্মকর্তা আসীম জাকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাত সাড়ে এগারোটার দিকে দোতলার এক নম্বর কেবিনের রোগী আব্দুল জলিলের অবস্থার অবনতি ঘটে। এ সময় কর্তব্যরত চিকিৎসক যোবায়ের আইসিইউতে ছিলেন। রোগীর কক্ষে পৌঁছতে তার ২০/২৫ মিনিট দেরি হয়। এর মধ্যে রোগী মারা গেলে স্বজনেরা বিক্ষুদ্ধ হয়ে ওঠে। তারা চিকিৎসককে কেবিনে আটকে মারধর করে। খবর পেয়ে হাসপাতালের কর্মীরা তাকে উদ্ধার করে। ঘটনার প্রত্যক্ষদর্শী অন্য এক রোগীর আত্মীয় আনিসুল ইসলাম জানান, ঘটনার পরপরই হাসপাতাল কর্মীরা মূল ফটক বন্ধ করে গিয়ে রোগীর আত্মীয়স্বজনদের বেধড়ক পেটায়। পরে রমনা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রমনা থানার সহকারী উপ-পরিদর্শক মফিজুল ইসলাম জানান, এ ঘটনায় কোনপক্ষই মামলা করেনি। পুলিশ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসটি/জেকে/এসকে/২২৫১ঘ.